• ২০২৬ Jun ২১, রবিবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ০৯:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

লিটন-রিজওয়ানের ব্যাটে বড় সংগ্রহ কুমিল্লার

  • প্রকাশিত ০৯:০৬ অপরাহ্ন রবিবার, Jun ২১, ২০২৬
লিটন-রিজওয়ানের ব্যাটে বড় সংগ্রহ কুমিল্লার
টাইমবাংলা
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে :

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে খুলনা টাইগার্সের বিপক্ষে ১৬৬ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

সবচেয়ে বড় অবদান দুই ওপেনার পাকিস্তানি মোহাম্মদ রিজওয়ান এবং বাংলাদেশের লিটন দাসের। দু’জনই দুর্দান্ত জোড়া হাফ সেঞ্চুরি উপহার দেন।  

উদ্বোধনী জুটিতে এ দু’জন সংগ্রহ করেন ৬৫ রান। অর্থ্যাৎ, আউট না হওয়া পর্যন্ত একপাশ আগলে রেখে খেলে যান লিটন দাস। যার ফলে তিনি আউট হন ৪২ বলে ৫০ রান করে। ৯টি বাউন্ডারি মারেন তিনি। কোনো ছক্কা নেই।  মোহাম্মদ রিজওয়ান শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। খেলেছেন কেবল ৪৭টি বল। রান করেছেন ৫৪টি। ৪টি বাউন্ডারির সঙ্গে ছক্কা ছিলো ১টি।  তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জনসন চার্লস ছিলেন কিছুটা মারমুখি। তিনি ২২ বল খেলে করেন ৩৯ রান। ছক্কা মারেন ৫টি। অর্থ্যাৎ ৩০রানই এসেছে তার ছক্কা থেকে। খুশদিল শাহ ১৩ রান করে অপরাজিত তাকেন। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১৬৫ রান করে কুমিল্লা।  খুলনার হয়ে ১টি করে উইকেট নেন ওয়াহাব রিয়াজ এবং নাহিদুল ইসলাম।

সর্বশেষ