• ২০২৬ Jun ২২, সোমবার, ১৪৩৩ আষাঢ় ৮
  • সর্বশেষ আপডেট : ০৭:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট সুনামগঞ্জে গাঁজাসহ বউ-শাশুড়ি গ্রেফতার

  • প্রকাশিত ০৮:০৬ পূর্বাহ্ন সোমবার, Jun ২২, ২০২৬
সিলেট সুনামগঞ্জে গাঁজাসহ বউ-শাশুড়ি গ্রেফতার
টাইম বাংলা
সিলেট অফিস :

সিলেট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে দুই কেজি গাঁজাসহ বউ ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন মোছা: কুলছুমা বেগম (৪০) ও মোছা: আসমা বেগম (৩০)। এ সময় মো. আব্দুল জলিল (২০) কে দৃত করে তাদের হেফাজতে থাকা গাঁজা ও গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়। 

গত বুধবার বিশ্বম্ভরপুরের পলাশ ইউনিয়নের অন্তর্গত নতুনপাড়া বাজারের আদিল ফার্নিচারের দোকানের সামনে বিশ্বম্ভরপুর টু তাহিরপুরগামী পাকা রাস্তা দিয়া গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে কতিপয় ব্যবসায়ী গাজা পরিবহন করছে এমন সংবাদ পেয়ে বিশ্বম্ভরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক এর নির্দেশে মাদক বিরোধী বিশেষ অভিযান টিমের এসআই (নিঃ) মতিয়ার রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করা করেন। 

এ সময় তাদের উভয়ের কাছে ১ কেজি করে গাঁজা পাওয়া যায়। 

বিষয়টি নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক বলেন, অপরাধ দমন আসামি গ্রেফতার, মাদক উদ্ধারসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশ্বম্ভরপুর থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে

সর্বশেষ