• ২০২৬ Jun ২২, সোমবার, ১৪৩৩ আষাঢ় ৮
  • সর্বশেষ আপডেট : ০৭:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বেলা বাড়ার সাথে বাড়ছে ভোটারের উপস্থিতি

  • প্রকাশিত ০৮:০৬ পূর্বাহ্ন সোমবার, Jun ২২, ২০২৬
বেলা বাড়ার সাথে বাড়ছে ভোটারের উপস্থিতি
টাইম বাংলা
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি)

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিলেটে চলছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ সিলেট মহানগর বেলা বাড়ার সাথে বাড়ছে ভোটারের উপস্থিতি। 

নগরীর অধিকাংশ কেন্দ্রে ভোটের শুরুতে ভোটারদের তেমন দেখা না মিললেও বেলা বাড়ার সাথে বিভিন্ন কেন্দ্রে বাড়ছে ভোটারের উপস্থিতি।

রোববার সকাল ১০টার দিকে নগরীর বন্দরবাজারস্থ দুর্গাকুমার পাঠশালা কেন্দ্রে দেখো যায় প্রচুর পরিমানে নারী ভোটাররা এসেছেন ভোট দিতে। কেন্দ্রটির সামনে নারী ভোটারদের দীর্ঘ লাইন সবার নজর কেড়েছে।

এই কেন্দ্র ছাড়াও আরো বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতির বাড়ার বিষয়টি লক্ষ্য করা গেছে।

নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন, শীতের সকাল হওয়ায় শুরুতেই ভোটারদের উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি আশানুরুপ ভাবে বৃদ্ধি পাবে।

সর্বশেষ