• ২০২৬ Jun ২২, সোমবার, ১৪৩৩ আষাঢ় ৮
  • সর্বশেষ আপডেট : ০৭:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক

  • প্রকাশিত ০৮:০৬ পূর্বাহ্ন সোমবার, Jun ২২, ২০২৬
সিলেট গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক
টাইম বাংলা
সিলেট অফিস :

সিলেট ক্বীন ব্রীজের দক্ষিণ প্রন্তে ব্রীজের নিচে মানিকের জুয়ার আস্তানা থেকে জুয়াড়ি মানিক মিয়া সহ ৬ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন- বি-বাড়িয়ার নবীনগর উপজেলার মানিক মিয়া(৪০), সুনামগঞ্জ ছাতকের ফুল মিয়া(৩৫), নেত্রোকোনা বারহাট্টার শাহীনূর(৪৫), মো.  থানাঃ  চট্টগ্রাম হালিশহরের শাহীন(২৩), কিশোরগঞ্জ করিমগঞ্জের স্বপন চন্দ্র তালুকদার(৩৫), গাজীপুরের কাপাসিয়া মো. রুবেল(২৮)। 


বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া বিভাগ। আটকের সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়। 


পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি দক্ষিণ সুরমা থানাধীন ক্বীন ব্রীজের পশ্বিম পার্শ্বে সুইপার কলোনীর তাহেরের পরিত্যাক্ত ঘরের সামনে ফাকা জায়গায় মানিকের জুয়ার বোর্ডে অভিযান পরিচালান করে। এসময় ওই ৬ জনকে গ্রেফতার করে দক্ষিণ সুরমা থানার নন এফআইআর নং-২৪/২০২৪, তাং-২২/০২/২০২৪ খ্রিঃ ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ মোতাবেক  পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।


উল্লেখ্য, দীর্ঘ দিন থেকে ক্বীন ব্রীজের নিচে জুয়ার আসর চালিয়ে আসছিল মানিক ও তার সহযোগীরা। স্থানীয়রা ভয়ে মুখ খুলতে সাহস পেতেন না। আর কেউ মুখ খুললে তাদের উপর চলত অমানুষিক নির্যাতন।

সর্বশেষ