• ২০২৬ Jun ২২, সোমবার, ১৪৩৩ আষাঢ় ৮
  • সর্বশেষ আপডেট : ০৯:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন কাউন্সিল রেজওয়ান

  • প্রকাশিত ১০:০৬ পূর্বাহ্ন সোমবার, Jun ২২, ২০২৬
দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন কাউন্সিল রেজওয়ান
বাংলাদেশ সরকার ১৫ নম্বর নিবন্ধিত অনলাইন পোর্টাল
সিলেট অফিস :

সিলেট সিটি কর্পোরেশন ৫ নং ওয়ার্ডবাসী ও দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন বার বার নির্বাচিত সিলেট সিটি কর্পোরেশন ৫ নং ওয়ার্ড কাউন্সিল জনাব রেজওয়ান আহমদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আত্মত্যাগ এবং মহান আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। কুরবানির এই ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।

মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহ যেন আমাদের কোরবানি”কে কবুল করে। পবিত্র ঈদুল আজহার খুঁশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি। আসুন দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হয়।

ঈদুল আজহার শিক্ষা থেকে মনের পশুকে কোরবানি দিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

সর্বশেষ