• ২০২৬ ফেব্রুয়ারী ০৪, বুধবার, ১৪৩২ মাঘ ২২
  • সর্বশেষ আপডেট : ০৯:০২ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বগুড়ায় গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণা ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে পোস্টারিং ও লিফলেট বিতরণ

  • প্রকাশিত ০৯:০২ পূর্বাহ্ন বুধবার, ফেব্রুয়ারী ০৪, ২০২৬
বগুড়ায় গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণা ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে পোস্টারিং ও লিফলেট বিতরণ
File
সাবিক ওমর রাজশাহী:

বগুড়ায় গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণা ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে পোস্টারিং ও লিফলেট বিতরণ

আপ বাংলাদেশ (United People’s Bangladesh ) বগুড়া জেলা শাখার উদ্যোগে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা এবং শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে পোস্টারিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারী) রাতে বগুড়া জেলার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় জেলা শাখার আহ্বায়ক ওলিউল হাসান শিমুলের নেতৃত্বে প্রথম দফায় পোস্টারিং ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরা হয় এবং শহীদ ওসমান হাদী হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়।

এছাড়া একই দিনে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক সিফাত উল্লাহর নেতৃত্বে দ্বিতীয় দফায় পোস্টারিং ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলন নিশ্চিত করা এবং রাজনৈতিক সহিংসতার বিচার নিশ্চিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

লিফলেট বিতরণকালে আপ বাংলাদেশ (UP Bangladesh)-এর বগুড়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক - মাইন উদ্দিন, যুগ্ম সদস্য সচিব জোবায়ের আহমেদ রনি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

সর্বশেষ