• ২০২৬ ফেব্রুয়ারী ০৫, বৃহস্পতিবার, ১৪৩২ মাঘ ২২
  • সর্বশেষ আপডেট : ০২:০২ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ক্ষমতায় এলে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে তাদের সম্মানজনক অবস্থানে প্রতিষ্ঠিত করা হবে: জয়নাল আবেদীন

  • প্রকাশিত ০২:০২ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৫, ২০২৬
ক্ষমতায় এলে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে তাদের সম্মানজনক অবস্থানে প্রতিষ্ঠিত করা হবে: জয়নাল আবেদীন
File
জসিম উদ্দিন গোয়াইনঘাট জৈন্তাপুর সিলেট

ক্ষমতায় এলে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে তাদের সম্মানজনক অবস্থানে প্রতিষ্ঠিত করা হবে: জয়নাল আবেদীন 


জৈন্তাপুরে দাঁড়িপাল্লা প্রতীকের সমাবেশ অনুষ্ঠিত  

 প্রতিনিধি:: সিলেট-৪ আসন-: জৈন্তাপুর- গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় ১১–দলীয় জোটের প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীনের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট–৪ আসনে এমপি প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন, ‘আমরা কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেব না। পচে যাওয়া রাষ্ট্রব্যবস্থার সংস্কারে গণভোটে অবশ্যই “হ্যাঁ”-এর পক্ষে অবস্থান নিতে হবে।’ তিনি ভোটারদের উদ্দেশে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘মা–বোনেরা কোনো ভয়ভীতি বা গুজবে কান দেবেন না। ন্যায়ের পক্ষে ভোট দিন এবং চাঁদাবাজদের রুখে দিন।’ যুবসমাজ প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতায় এলে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে তাদের সম্মানজনক অবস্থানে প্রতিষ্ঠিত করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার প্রবেশ দ্বার জৈন্তিয়া গেইটে ঘাটেরচটি পয়েন্টে চিকনাগুল ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে শতশত নেতা–কর্মী মিছিল নিয়ে আয়োজিত সমাবেশে যোগ দেন। প্রধান অতিথি আসার পূর্বেই কানায় কানায় পরিপূর্ণ হয় সভাস্থল।

চিকনাগুল ইউনিয়ন জামাতের সাবেক আমির আজির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা জামাতের সেক্রেটারী রফিক আহমেদ, উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারী মাওঃ আবু বক্কর,সহসভাপতি মাওঃ অলিউডর রহমান, সাইদুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইদুর রহমান, সাবেক মেম্বার হাফেজ আবদুল মুসাব্বির ফরিদ, মা-ও আব্দুল মতিন, সাবেক আমির সৈয়দ ইকবাল হোসেন, সভা পরিচালনা করেন ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি তোফায়েল আহমেদ ও মিজানুর রহমান।

এছাড়াও তিনি দিনব্যাপী জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সভাসমাবেশ গণসংযোগে অংশগ্রহণ করেন।

সর্বশেষ