• ২০২৬ ফেব্রুয়ারী ০৫, বৃহস্পতিবার, ১৪৩২ মাঘ ২৩
  • সর্বশেষ আপডেট : ০৩:০২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভোটের মাঠে নারীদের হেনস্তার প্রতিবাদে শেরপুরে জামায়াতের মিছিল।

  • প্রকাশিত ০৩:০২ অপরাহ্ন বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৫, ২০২৬
ভোটের মাঠে নারীদের হেনস্তার প্রতিবাদে শেরপুরে জামায়াতের মিছিল।
File
শেরপুর(বগুড়া) প্রতিনিধি-

ভোটের মাঠে নারীদের হেনস্তার প্রতিবাদে শেরপুরে জামায়াতের মিছিল।


ভোটের মাঠে নারীদের হেনস্তার প্রতিবাদে বগুড়ার শেরপুরে উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ধুনট মোড় থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলা ইউটার্ন প্রদক্ষিণ করে পুনরায় ধুনট মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উপজেলা জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীলা সুলতানা ইয়াসমিন বলেন, “ভয়ভীতি দেখিয়ে আমাদের থামানো যাবে না। আমরা প্রশাসনের কাছে স্পষ্টভাবে দাবি জানাই, নির্বাচনের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নারীদের, শিশুদের এবং সব ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আমরা আবারও রাজপথে নামবো এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাবো।”

সমাবেশে উপজেলা জামায়াতের মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য জান্নাত আরা বলেন, “বাংলাদেশের নারী সমাজ আর ভয় পায় না। নারীরা জেগে উঠেছে। ইনশাআল্লাহ তাদের আর দমিয়ে রাখা যাবে না। নারীদের বিরুদ্ধে সব ধরনের অপপ্রচার ও বাধা শেষ পর্যন্ত সংশ্লিষ্টদের দিকে ফিরে যাবে।”

মিছিলে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের (শেরপুর-ধুনট) জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা দবিবুর রহমান, বগুড়া জেলা জামাতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান সহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ঢাকা-৪ এবং টাঙ্গাইলের ঘটনা সামনে রেখে দেশব্যাপী পালিত এই কর্মসূচির অংশ হিসেবে শেরপুরেও এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ