• ২০২৬ ফেব্রুয়ারী ১৯, বৃহস্পতিবার, ১৪৩২ ফাল্গুন ৬
  • সর্বশেষ আপডেট : ০৪:০২ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার ঈদগাঁও হত্যা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ

  • প্রকাশিত ০৫:০২ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৬
কক্সবাজার ঈদগাঁও হত্যা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ
File
মতিউল ইসলাম, কক্সবাজার

কক্সবাজার ঈদগাঁও হত্যা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ 

কক্সবাজার ঈদগাঁও থানাধীন পোকখালী ইউনিয়নের পশ্চিম ইছাখালী (ঘোনাপাড়া) এলাকায় মাছ ও কাঁকড়া ঘেরের লেনদেন সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে সংঘটিত খুন মামলার ঘটনায়  জড়িত ০২জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।


গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ২০:৪৫ ঘটিকায় উক্ত এলাকায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার এক পর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে মোস্তফা কামাল (২৮) নামীয় এক ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সংবাদ পেয়ে ঈদগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক বিশেষ অভিযান পরিচালনা করে  ০২জন আসামীকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত আসমী হলেন,

১। সোলেমান বাদশা (২৮) পিতা- শাহীনুর মিস্ত্রি প্রকাশ সাধন, সাং- ঘোনা পাড়া, ০১নং ওয়ার্ড, পোকখালী ইউনিয়ন, থানা-ঈদগাঁও, জেলা-কক্সবাজার।

২।  শাহীনূর মিস্ত্রি প্রকাশ সাধন (৬০), পিতা-মৃত ছৈয়দ শাহাদাত আলী- ঘোনা পাড়া, ০১নং ওয়ার্ড, পোকখালী ইউনিয়ন, থানা-ঈদগাঁও, জেলা-কক্সবাজার।

- হত্যাকান্ডের ঘটনায় ভিকটিম মোস্তফা কামালের মা জনাব আম্বিয়া বেগম বাদীনি হয়ে ঈদগাঁও থানায় এজাহার প্রদান করিলে ঈদগাঁও থানার মামলা নং-০৬, তারিখ-১৭ ফেব্রুয়ারী ২০২৬খ্রিঃ ধারা-১৪৩/৩৪১/৩২৪/৩২৬/৩৯৭/৩০২/৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়।


 তদন্তকারী কর্মকর্তা এসআই মো: আশরাফ হোসেন বিজ্ঞ আদালতে ধৃত আসামিদ্বয় কে প্রেরণ করিলে গ্রেফতারকৃত আসামীদ্বয় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে । মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সর্বশেষ