• ২০২৬ ফেব্রুয়ারী ১৯, বৃহস্পতিবার, ১৪৩২ ফাল্গুন ৬
  • সর্বশেষ আপডেট : ০৪:০২ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেটে গোলাপগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • প্রকাশিত ০৫:০২ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৬
সিলেটে গোলাপগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত ১
File
শহীদুর রহমান জুয়েল সিলেট জেলা প্রতিনিধি

সিলেটে গোলাপগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত ১


সিলেট গোলাপগঞ্জ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক  ফরহাদ হাসান (৩০) এর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ফরহাদ বিয়ানীবাজার উপজেলার মাটিজুরা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, সকালে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও চালকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কিভাবে এই ঘটনা ঘটেছে তা পুলিশ জানাতে পারেনি। তবে সড়কে পড়েছিলো সিলেট-ল ১২-৭১৬৪ নাম্বারের মোটরসাইকেলটি। 

গোলাপঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন- নিহতের পরিচয় জানার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

সর্বশেষ