• ২০২৬ Jun ২১, রবিবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ১০:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বিএনপির উদ্যোগে শাজাহানপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • প্রকাশিত ১০:০৬ অপরাহ্ন রবিবার, Jun ২১, ২০২৬
বিএনপির উদ্যোগে শাজাহানপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
File
মহিউছ ছাইয়েদ শাজাহানপুরঃ

বিএনপির উদ্যোগে শাজাহানপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বগুড়ার শাজাহানপুর উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মোর্শেদ মিল্টন-এর নেতৃত্বে শাজাহানপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় শাজাহানপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষা বাংলা পেয়েছি। তাঁদের এই আত্মদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। ভাষা শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

সর্বশেষ