• ২০২৬ ফেব্রুয়ারী ২২, রবিবার, ১৪৩২ ফাল্গুন ৯
  • সর্বশেষ আপডেট : ০৪:০২ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জামায়াতে ইসলামীর উদ্যোগে শাজাহানপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • প্রকাশিত ০৫:০২ পূর্বাহ্ন রবিবার, ফেব্রুয়ারী ২২, ২০২৬
জামায়াতে ইসলামীর উদ্যোগে শাজাহানপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
File
মহিউছ ছাইয়েদঃ

জামায়াতে ইসলামীর উদ্যোগে শাজাহানপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা জামায়াতে ইসলামী আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় উপজেলার আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান।

এ সময় বিভিন্ন ইউনিয়নের আমীর, সেক্রেটারি ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় যে ত্যাগ শহীদরা করেছেন, তা আমাদের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি রচনা করেছে। ভাষা শহীদদের আদর্শ ধারণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে।

উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ বিশ্বব্যাপী স্বীকৃত। এটি বাঙালি জাতির গৌরবের অর্জন। ভাষা আন্দোলনের চেতনা আমাদের জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সহায়ক। বিভেদ নয়, ঐক্য ও নৈতিকতার ভিত্তিতে সমাজ বিনির্মাণই হোক আমাদের অঙ্গীকার।

এছাড়া বক্তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। রাষ্ট্র ও সমাজের প্রতিটি ক্ষেত্রে মাতৃভাষার যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও নৈতিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সর্বশেষ