“একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় কক্সবাজার জেলা পুলিশ”
আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অমর একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ করেন জনাব এ.এন.এম. সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার।
এ সময় তিনি ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের অমর অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
মতামত দিন