• ২০২৬ Jun ২২, সোমবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ১১:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সংকটে পালিয়ে, এখন নেতৃত্বে — ত্যাগীদের বঞ্চনার কথা বললেন আব্দুল কাইয়ুম জালালি

  • প্রকাশিত ১২:০৬ পূর্বাহ্ন সোমবার, Jun ২২, ২০২৬
সংকটে পালিয়ে, এখন নেতৃত্বে — ত্যাগীদের বঞ্চনার কথা বললেন আব্দুল কাইয়ুম জালালি
file
সিলেট জেলা অফিস তথ্য সংগ্রহ ও ছবি তুলেছেন ক্যামেরাম্যান নাহিদ

সংকটে পালিয়ে, এখন নেতৃত্বে — ত্যাগীদের বঞ্চনার কথা বললেন আব্দুল কাইয়ুম জালালি


সিলেট অফিস: দলীয় সংকটের সময় কিছু নেতার দেশত্যাগের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন আব্দুল কাইয়ুম জালালি। তিনি দাবি করেছেন, আন্দোলন-সংগ্রামের কঠিন সময়ে রাজপথে সক্রিয় না থাকা ব্যক্তিরাই বর্তমানে নেতৃত্বের আসনে বসছেন।

গতকাল নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দল যখনই সংকটে পড়ে, তখন কিছু নেতা আত্মগোপনে চলে যান বা দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান। তার ভাষ্য, “আমরা যুদ্ধ করেছি, মারপিট করেছি, সংগ্রাম করেছি, জ্বালা-যন্ত্রণা সহ্য করে আন্দোলনকে একটি পর্যায়ে নিয়ে এসেছি। এখন যারা সেই সময় পাশে ছিলেন না, তারাই এসে নেতৃত্ব দিচ্ছেন।”

সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ করেন, এমদাদ হোসেন চৌধুরী, নাসিম হোসাইন এবং বদরুজ্জামান সেলিমসহ আরও কয়েকজন নেতা দলীয় সংকটের সময় দেশত্যাগ করেছেন।

জালালি পংকি বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন না হলে তৃণমূল পর্যায়ে ক্ষোভ বাড়তে পারে।

তিনি দলীয় শৃঙ্খলা ও অভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণের আহ্বান জানান। এ বিষয়ে অভিযুক্ত নেতাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে দলীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ আলোচনার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ