• ২০২৬ মে ০৭, বৃহস্পতিবার, ১৪৩৩ বৈশাখ ২৪
  • সর্বশেষ আপডেট : ০৪:০৫ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

গোপালপুরে ম্যাজিকেল চুরি। তিন দোকানের মালামাল লুট

  • প্রকাশিত ০৭:০৫ অপরাহ্ন বৃহস্পতিবার, মে ০৭, ২০২৬
গোপালপুরে ম্যাজিকেল চুরি। তিন দোকানের মালামাল লুট
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল

গোপালপুর মাহমুদপুর বাজারে দুর্ধর্ষ চুরি: এক রাতে তিন দোকান খালি, ৩০০ বস্তা ইউরিয়া সার লুট।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের মাহমুদপুর বাজারে গতরাতে সংঘটিত হয়েছে একটি পরিকল্পিত ও দুর্ধর্ষ চুরির ঘটনা। এক রাতেই তিনটি দোকানে দুঃসাহসিক চুরি হওয়ায় পুরো বাজারজুড়ে নেমে এসেছে উদ্বেগ, আতঙ্ক ও ক্ষোভের ছায়া।

ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, ইউরিয়া সারের ডিলার মোবারক আলী তালুকদারের দোকান থেকে প্রায় ৩০০ বস্তা ইউরিয়া সার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পাশাপাশি পাশের একটি ইলেকট্রিক দোকান থেকে দুটি মোটর ও বিপুল পরিমাণ মূল্যবান বৈদ্যুতিক তার এবং একটি কাপড়ের দোকান থেকে বিভিন্ন ধরনের কাপড় লুট করা হয়েছে।

চুরির সময় সিসি ক্যামেরা অকেজো করার চেষ্টা করা হলেও কৌশলে রক্ষা পায় একটি ক্যামেরা। এতে অভিযুক্তদের একজনের ছবি ধারণ হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগীরা অনুরোধ জানিয়েছেন—ছবিতে থাকা ব্যক্তিকে কেউ চিনে থাকলে দ্রুত পরিচয় নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য।

এ ঘটনায় গোপালপুর থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক, যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে এবং বাজারে স্বস্তি ফিরে আসে।

সর্বশেষ