• ২০২৬ ফেব্রুয়ারী ২৭, শুক্রবার, ১৪৩২ ফাল্গুন ১৪
  • সর্বশেষ আপডেট : ১০:০২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শাজাহানপুরে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, হুইলচেয়ার বিতরণ ও বৃক্ষরোপণ

  • প্রকাশিত ০৪:০২ পূর্বাহ্ন শুক্রবার, ফেব্রুয়ারী ২৭, ২০২৬
শাজাহানপুরে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, হুইলচেয়ার বিতরণ ও বৃক্ষরোপণ
file
মহিউছ ছাইয়েদ শাজাহানপুরঃ বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদে

শাজাহানপুরে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, হুইলচেয়ার বিতরণ ও বৃক্ষরোপণ

 মাসিক সমন্বয় সভা এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোরশেদ মিলটন। এসময় তাঁর সঙ্গে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিচিতি ও মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও সুধীজন সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রধান অতিথি দুঃস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। পাশাপাশি উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সচেতনতার বার্তা দেন তিনি।

উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

সর্বশেষ