• ২০২৬ Jun ২২, সোমবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ০১:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট কেন্দ্রীয় কারাগার ২ রোজাদার কারাগারে বন্দিদের ইফতার

  • প্রকাশিত ০২:০৬ পূর্বাহ্ন সোমবার, Jun ২২, ২০২৬
সিলেট কেন্দ্রীয় কারাগার ২ রোজাদার কারাগারে বন্দিদের ইফতার
time bangla
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি ):

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ পুরাতন কেন্দ্রীয় কারাগার বাংলাদেশের সিলেট শহরের ধোপাদিঘীর পাড়ে অবস্থিত একটি ঐতিহাসিক কারাগার। ১৮৭৪ সালে প্রতিষ্ঠিত এই কারাগারটি পূর্বে আসামের কেন্দ্রীয় কারাগার হিসেবে পরিচিত ছিল। আজ ১২ রমজান  পবিত্র মাহে রমজান

সিলেট কেন্দ্রীয় কারাগার ২ রোজা রাখছেন এমন বন্দিদের জন্য বিশেষ খাবার ও সেবার ব্যবস্থা নিয়েছেন কারা কর্তৃপক্ষ।

সিলেট কেন্দ্রীয় কারাগার ২ বন্দিদের সংখ্যা মোট ৭৪১ এর মাঝে মহিলা ১৯ পুরুষ ৭২২ জন বন্দিদের সংখ্যা এরা সবাই সিলেট মহানগর বন্দিরা ইফতার ও সেহরিতে নির্ধারিত মেনু অনুযায়ী খাবার সরবরাহ এবং সময়মতো পরিবেশনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ বন্দরবাজার সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমর বণিক জানান, প্রত্যেকদিন তারাবী নামাজের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক ওয়ার্ড জামাতের সাথে নামাজ আদায় করা হচ্ছে।

যেসব বন্দি রোজা রাখার ইচ্ছা প্রকাশ করেছেন, তাদের সময় মতো ইফতার ও সেহরি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা হচ্ছে সেহেরিতে প্রত্যেকদিন মাছ মাংস ডীম একটা আইটেম রাখা হচ্ছে।

রোজাদার বন্দিদের ইফতারে ছোলা, মুড়ি, পেঁয়াজু, খেজুর, জিলাপি, কলা ও দেওয়া হচ্ছে। পাশাপাশি সেহরিতে গরম রান্না করা খাবার সরবরাহেরও ব্যবস্থা রাখা হয়েছে ইফতারের পাশাপাশি সেহরির খাবার নিশ্চিত করা হয়েছে।

এছাড়া যারা রোজা রাখছেন না, তাদের জন্য প্রতিদিন তিনবেলা নিয়মিত খাবার সরবরাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কারা প্রশাসন জানিয়েছে, এ ব্যবস্থা শুধু সিলেট কেন্দ্রীয় কারাগার-২ বন্দরবাজার কারাগারেই নয়, দেশের সব কারাগারের জন্য প্রযোজ্য। রমজান মাসে বন্দিদের ধর্মীয় অনুশীলন নির্বিঘ্ন রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সর্বশেষ