• ২০২৬ মার্চ ০৩, মঙ্গলবার, ১৪৩২ ফাল্গুন ১৮
  • সর্বশেষ আপডেট : ০৪:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

আলভী দেশে আসলেই গ্রেফতার। শেষবেলায়ও ইকরার পাশে থাকলেন না আলভী।

  • প্রকাশিত ০৫:০৩ পূর্বাহ্ন মঙ্গলবার, মার্চ ০৩, ২০২৬
আলভী দেশে আসলেই গ্রেফতার। শেষবেলায়ও ইকরার পাশে থাকলেন না আলভী।
file
হাসিনুর রহমান হাসু। টাইম বাংলা নিউজ ডেস্ক।

নেপাল থেকে আলভী ফিরে আসবে—এই আশায় বিকেল ৫টায় ইকরার জানাজার সময় নির্ধারণ করা হয়েছিল। সবাই অপেক্ষায় ছিল, হয়তো শেষবারের মতো এক নজর দেখা হবে। কিন্তু সময় গড়িয়ে গেল, জানাজা ও দাফন সম্পন্ন হলো—তবুও সে এলো না।

জীবনের নির্মম বাস্তবতা কখনও কখনও এমনই হয়। আমরা কাউকে মন-প্রাণ উজাড় করে ভালোবাসি, নিজের সময়, স্বপ্ন আর অনুভূতির সবটুকু বিলিয়ে দিই। অথচ একসময় বুঝতে পারি, যার জন্য এতকিছু—তার হৃদয়ে আমাদের জন্য কোনো জায়গাই ছিল না। তবুও শেষ আশাটুকু আঁকড়ে ধরি—হয়তো সে ফিরে তাকাবে, হয়তো শেষ মুহূর্তে পাশে দাঁড়াবে। কিন্তু কিছু অপেক্ষা চিরকাল অপূর্ণই থেকে যায়।

ভালোবাসা মানুষকে যেমন সাহসী করে তোলে, তেমনি ভীষণ ভঙ্গুরও করে দেয়। তাই সম্পর্কের ভিত্তি হওয়া উচিত সম্মান, আন্তরিকতা ও পারস্পরিক মূল্যবোধ। যে ভালোবাসার মর্যাদা দিতে জানে না, সে আসলে নিজের মানবিকতাকেই ছোট করে।

ইকরাকে বিয়ের পর আলভীর অন্য সম্পর্কে জড়ানোর অভিযোগ রয়েছে। মিডিয়া সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, তার আচরণ ও ব্যক্তিত্ব নিয়ে নানা প্রশ্ন আগে থেকেই ছিল। ইতোমধ্যে তাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গেছে। নেপাল থেকে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে—এমন তথ্যও সংশ্লিষ্ট মহল থেকে শোনা যাচ্ছে। তবে এসব বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যই শেষ কথা।

ইকরার বিদায়ে শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।


সর্বশেষ