• ২০২৬ Jun ২২, সোমবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ০১:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জালালাবাদ থানা কর্তৃক রোহিঙ্গা যুবক আটক

  • প্রকাশিত ০৩:০৬ পূর্বাহ্ন সোমবার, Jun ২২, ২০২৬
জালালাবাদ থানা কর্তৃক রোহিঙ্গা যুবক আটক
file
সিলেট অফিস, ক্যামেরাম্যান নাহিদ

জালালাবাদ থানা কর্তৃক রোহিঙ্গা যুবক আটক


সিলেট মহানগরীর জালালাবাদ থানা পুলিশ অভিযান চালিয়ে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে। শনিবার (১ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে মহানগরের তেমুখী পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি শহীদুল আমিন (১৯), পিতা: মৃত নুরুল বশর। তার বাড়ি উখিয়া ক্যাম্প ২, কক্সবাজার। পুলিশ সূত্রে জানা যায়, তিনি আরও দুইজন সমবয়সী বাংলাদেশি বন্ধুর সঙ্গে শাহজালাল মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে এসেছিলেন।

তবে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় অসঙ্গতি পাওয়ায় তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা জানান, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ