• ২০২৬ মার্চ ০৩, মঙ্গলবার, ১৪৩২ ফাল্গুন ১৯
  • সর্বশেষ আপডেট : ০৮:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেটে বিপুল পরিমাণ অবৈধ ওলিভ ওয়েল সহ আটক ২

  • প্রকাশিত ০৮:০৩ পূর্বাহ্ন মঙ্গলবার, মার্চ ০৩, ২০২৬
সিলেটে বিপুল পরিমাণ অবৈধ  ওলিভ ওয়েল সহ আটক ২
File
শহীদুর রহমান জুয়েল সিলেট জেলা প্রতিনিধি

সিলেটে বিপুল পরিমাণ অবৈধ  ওলিভ ওয়েল সহ আটক ২


সিলেটে আজাদ মিয়া (৫৭) ও সাইদুর রহমান (৩৬) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানাপুলিশ।

সোমবার ( ২ মার্চ) দুপুরে বিষয়টি জানিয়েছে পুলিশের মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, সিলেট শহরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশী করে ২ লাখ ৩৪ হাজার টাকার ওলিভ ওয়েলসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গোয়াইনঘাটের হাদারপাড় এলাকার আব্দুল কাদেরের বাড়ির মৃত গোলাম সরোয়ার মিয়া ও মোছা. আয়েশা বেগমের ছেলে সাইদুর রহমান (৩৬) ও নেত্রকোনা জেলার মদন থানাধীন কুইলাহাটি এলাকার মৃত ইঞ্জিল মিয়া ও ছালেমা বেগমের ছেলে আজাদ (৫৭) মিয়া। তিনি বর্তমানে উপশহর সাদারপাড়া এলাকায় বসবাসরত আছেন।

পুলিশ জানায়, সিগন্যাল অমান্য করে আজাদ-সাইদুর অটোরিকশা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন।

তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা (নং২/২/৩/২৬) দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।

সর্বশেষ