দেশীয় সাংস্কৃতিক সংসদ বগুড়া জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
দেশের ঐতিহ্যবাহী সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদ বগুড়া জেলা শাখার উদ্যোগে এক প্রীতি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে শহরের শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তন-এ এ মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের বগুড়া জেলা শাখার সভাপতি শিল্পী এনামুল হকের সভাপতিত্বে এবং সামিউল ইসলাম ও গোলাম মোর্শেদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর শাখার আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকার।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেত, জেলা সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান,দেশীয় সাংস্কৃতিক সংসদের সংগীত পরিচালক রায়হানুল হক রানা, নাট্য পরিচালক রুহুল আমিন, আবৃত্তি পরিচালক প্রভাষক বিপ্লব আনোয়ার, মিডিয়া ও প্রচার সম্পাদক ইউসুফ আলী এবং ক্বিরাত পরিচালক ক্বারী দেলোয়ার হোসেন,রুহুল আমিন, নাট্য পরিচালক আব্দুল মোমিন এবং সাদিকুল ইসলাম,সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা দেশীয় সংস্কৃতির বিকাশ, নৈতিক চর্চা ও সামাজিক সম্প্রীতি জোরদারের আহ্বান জানানো হয়।
এছাড়া সাংস্কৃতিক অঙ্গনে ইসলামী মূল্যবোধ চর্চা এবং ঐতিহ্য সংরক্ষণে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়।
মতামত দিন