• ২০২৬ মার্চ ০৪, বুধবার, ১৪৩২ ফাল্গুন ১৯
  • সর্বশেষ আপডেট : ০৫:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জৈন্তাপুরে লাল পাথর ক্রাশিং করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত ০৫:০৩ পূর্বাহ্ন বুধবার, মার্চ ০৪, ২০২৬
জৈন্তাপুরে লাল পাথর ক্রাশিং করার  অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা
file
জসিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা সিলেট।

জৈন্তাপুরে লাল পাথর ক্রাশিং করার

অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা 


জসিম উদ্দিন গোয়াইনঘাট, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় দীর্ঘ দিন থেকে অবৈধ ভাবে পাহাড়টিলা কেটে ও লিজ বহিভোত কোয়ারী গুলো থেকে পাথার সংগ্রহ করা পাথর মজুদ ও ক্রাশিং করে পরিবেশ বিপন্ন ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টি করে আসচে বেশ কয়েক জন অতি মোনাফালুভি ব্যবসায়ী। এদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর গ্রামের নুরুল আমিনের মালিকানাদিন রূপালী ষ্টোন ক্রাশার ও ৪নং বাংলা বাজার এলাকায় রিয়া উদ্দিনের ক্রাশারে অবৈধ ভাবে টিলার পাথর ক্রাশিংয়ের দায়ে মিলকে দের কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

৩রা মার্চ মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে পরিবেশ বিপন্ন করা এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টির অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, (৫৩) ধারায় মামলা দায়ের পূর্বক দুইটি ক্রাশার মিলেরৈ মালিকের কাছ থেকে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, অভিযানকালে দেখা যায়, অনুমোদন ছাড়াই টিলার পাথর ক্রাশিং কার্যক্রম পরিচালনার ফলে আশপাশের পরিবেশ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। এরি প্রেক্ষিতে আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় টিলা কেটে পাথর উত্তোলন বন্ধে ও অবৈধ পাথর ক্রাশিংয়ের বিরুদ্বে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। পরবর্তীতে অন্যান্য ক্রাশার মিল গুলোতে অভিযান পরিচারনা করা হবে।

সর্বশেষ