• ২০২৬ মার্চ ০৮, রবিবার, ১৪৩২ ফাল্গুন ২৩
  • সর্বশেষ আপডেট : ১২:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জৈন্তাপুরে 'প্রত্যাশা-২' প্রকল্পের চেক বিতরন

  • প্রকাশিত ০৫:০৩ পূর্বাহ্ন রবিবার, মার্চ ০৮, ২০২৬
জৈন্তাপুরে 'প্রত্যাশা-২'   প্রকল্পের চেক বিতরন
File
জসিম উদ্দিন, গোয়াইনঘাট জৈন্তাপুর সিলেট প্রতিনিধি ঃ

জৈন্তাপুরে 'প্রত্যাশা-২' 

প্রকল্পের চেক বিতরন

নানান প্রতিকূলতা কাটিয়ে রুজিনা বেগম আজ ঘুরে দাঁড়ানোর শক্তিতে বলীয়ান হলেন ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত 'প্রত্যাশা-২' প্রকল্পের পুনরেকত্রীকরণ সহায়তার চেক গ্রহণ করে।৭মার্চ শনিবার সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্ষন কালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছ থেকে সহায়তার চেক গ্রহণ করেন রুজিনা বেগম। 

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্তৃক বাস্তাবাইত এই প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত বিদেশ-ফেরত রুজিনা বেগমকে মুদি ব্যবসার মালামাল ও ছাগল ক্রয়’র জন্য এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় মন্ত্রীকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত করা হয়। উক্ত প্রোগ্রমে আরো উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মোঃ আরিফ, রিজিওনাল এমআরএসসি কোঅর্ডিনেটর নূরুল ইসলাম এমআরএসসি কোঅর্ডিনেটর শুভাশীষ দেবনাথ, মিডিয়া ব্যক্তিত্ব গোলাম সরওয়ার বেলাল, প্রোগ্রাম অগানাইজার মোঃ মামুন হোসেন, প্রবাসবন্ধু ফোরামের সভাপতি মুক্তিযোদদ্ধা আব্দুল রশিদ, সহ সভাপতি আব্দুল জলিল সহ অন্যান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ