• ২০২৬ মার্চ ০৯, সোমবার, ১৪৩২ ফাল্গুন ২৫
  • সর্বশেষ আপডেট : ০৫:০৩ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সখীপুরে পাগলা শেয়ালের কামড়ে দুইজন গুরুতর আহত।

  • প্রকাশিত ০৫:০৩ অপরাহ্ন সোমবার, মার্চ ০৯, ২০২৬
সখীপুরে পাগলা শেয়ালের কামড়ে দুইজন গুরুতর আহত।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

টাঙ্গাইলের সখীপুর-এ পাগলা শেয়ালের কামড়ে দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) রাতে উপজেলার আড়াইপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন জাহানারা বেগম (৫৫) এবং ইসরাফিল (১৮)। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ একটি পাগলা শেয়াল বাজার এলাকায় ঢুকে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় শেয়ালটি জাহানারা বেগম ও ইসরাফিলকে আক্রমণ করে কামড় দেয়। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আমিনুল ইসলাম জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে জাহানারা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


সর্বশেষ