• ২০২৬ Jun ২২, সোমবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ০১:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ধনবাড়ীতে ফিলিং স্টেশনে উপজেলা প্রশাসনের অভিযান। অতপর:

  • প্রকাশিত ০১:০৬ পূর্বাহ্ন সোমবার, Jun ২২, ২০২৬
ধনবাড়ীতে ফিলিং স্টেশনে উপজেলা প্রশাসনের অভিযান। অতপর:
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

ধনবাড়ীতে ফিলিং স্টেশনে উপজেলা প্রশাসনের অভিযান। অতপর:

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় জ্বালানি তেল মজুদ ও নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দুপুরে ধনবাড়ী উপজেলার "ধনবাড়ি ফিলিং স্টেশনে" অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান।

অভিযান চলাকালে ফিলিং স্টেশনের আন্ডারগ্রাউন্ড ট্যাংক পরিদর্শন করে সেখানে জ্বালানি তেলের মজুদের অবস্থা যাচাই করা হয়। পাশাপাশি নির্ধারিত সরকারি মূল্যে তেল বিক্রি করা হচ্ছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হয়। এ সময় ফিলিং স্টেশনের ম্যানেজার রবিন হোসেনকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি পাম্পের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নির্দেশনা যথাযথভাবে মানা হচ্ছে কি না তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান জানান, জ্বালানি তেল মজুদ বা অতিরিক্ত দামে বিক্রি রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। আজকের অভিযানে ধনবাড়ী ফিলিং স্টেশনে কোনো অনিয়ম পাওয়া যায়নি।

ফিলিং স্টেশনের ম্যানেজার রবিন হোসেন বলেন, পাম্প মালিকের নির্দেশনা অনুযায়ী এবং সরকারি বিধি মেনে তারা জ্বালানি তেল বিক্রি করছেন। কোনো ধরনের অনিয়ম যাতে না হয় সে বিষয়ে মালিক পক্ষ থেকে সরাসরি তদারকি করা হচ্ছে।


সর্বশেষ