• ২০২৬ Jun ২২, সোমবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ০১:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মধুপুর গড়ে গারো আদিবাসী উচ্ছেদ। অত:পর যা সমাধান হল।

  • প্রকাশিত ০১:০৬ পূর্বাহ্ন সোমবার, Jun ২২, ২০২৬
মধুপুর গড়ে গারো আদিবাসী উচ্ছেদ। অত:পর যা সমাধান হল।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

মধুপুর গড়ে গারো আদিবাসী উচ্ছেদ: ঘটনাস্থলে ইউএনও, ক্ষতিগ্রস্তদের সহায়তা ও ক্ষতিপূরণের নির্দেশ।

টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলে গারো আদিবাসী পরিবারের বসতবাড়ি উচ্ছেদের ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। ঘটনার পর মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন।

সরেজমিনে গিয়ে স্থানীয় গারো আদিবাসী পরিবারগুলোর সঙ্গে আলোচনা করে প্রশাসনের পক্ষ থেকে বসতবাড়ির জায়গা নির্ধারণ করে বুঝিয়ে দেওয়া হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয় এবং নতুন করে ঘর নির্মাণের জন্য ঢেউটিন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ সময় উচ্ছেদ অভিযানের কারণে আদিবাসীদের বসতবাড়িতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের বাড়িঘরের ভাঙচুর ও অন্যান্য ক্ষতির পরিমাণ নিরূপণ করে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।

অপরদিকে, উচ্ছেদ অভিযান পরিচালনার ঘটনায় দায়ের বিষয়ে সংশ্লিষ্ট রাবার বাগানের কর্মকর্তাকে ক্ষয়ক্ষতির হিসাব অনুযায়ী ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন ইউএনও। প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে মধুপুর গড় এলাকার কালাপাহাড় সংলগ্ন স্থানে দীর্ঘদিন ধরে বসবাসরত গারো আদিবাসী পরিবারগুলোর বসতবাড়ি উচ্ছেদের ঘটনা ঘটলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দেয়।


সর্বশেষ