হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।
দিপু চন্দ্র দাস হত্যা মামলায় গোপালপুরের সোহেল রানা গ্রেপ্তার।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার রাত প্রায় ৮টার দিকে উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. সোহেল রানা (৩৪)। তিনি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মহাইল গ্রামের বাসিন্দা এবং তোরাব আলীর ছেলে।
পুলিশ জানায়, দিপু চন্দ্র দাস হত্যা ঘটনার পর মরদেহের ওপর নির্যাতন চালানোর ঘটনায় সোহেল রানার সক্রিয় সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ আরও জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত দিন