”বৃত্তি পরীক্ষা-২০২৫ ইং এর ফলাফল প্রকাশ”
“দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশন, বগুড়া” বৃত্তি পরীক্ষা ২০২৫ ইং এর ফলাফল অদ্যই ১৭ই মার্চ বেলা ২:০০ ঘটিকায় নিজস্ব কার্যালয়ে ফাউন্ডেশনের মহাপরিচালক শাহরিয়ার হাসান বিপ্লব- এর নিকট হস্তান্তর করেন ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল ইসলাম রবিন। এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক জনাব তৌফিকুল ইসলাম তাকি, সদস্য সচিব তালিবুল হাবিব, রেজিস্টার মানিক মিয়া ও কার্যনির্বাহী সদস্য আব্দুস সোবহান,রাফিউজ্জামান , শোয়াইব ইসলাম।
কমেন্ট্স বক্সে রেজাল্ট সীটের লিংক দেয়া হয়েছে। বৃত্তি পরীক্ষা ২০২৫ ইং এর কেন্দ্র সমূহে আগামীকাল রেজাল্ট সীট টানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।
গত ২৫/১২/২০২৫ ইং তারিখে “দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশন, বগুড়া” এর বৃত্তি পরীক্ষা-২০২৫ বগুড়ার ৯ টি কেন্দ্রে এবং ১ টি সাব কেন্দ্রে যথাক্রমে সারিয়াকান্দি, গাবতলী, খোট্টাপাড়া, শাজাহানপুর (আড়িয়া), শাজাহানপুর (রানিরহাট), শেরপুর (সামিট), শেরপুর (ছোনকা), ধুনট, সোনাতলা (সুখানপুকুর) ও সোনাতলা (ফাজিল মাদ্রাসা) একযোগে অনুষ্ঠিত হয়। এবারের বৃত্তি পরীক্ষায় ৪৪০১ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। যার মধ্যে এবারের ফলাফলে ট্যালেন্টপুল গ্রেডে ৪৮ জন, জেনারেল গ্রেডে ১৭৩ জন, প্রাতিষ্ঠানিক মেধায় ৮৭ জন ও শুভেচ্ছা গ্রেডে ২৯৮ জন সহ সর্বমোট ৬০৬ জন বৃত্তি পেয়েছে।
মতামত দিন