বগুড়ার আদমদিঘীতে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
বগুড়ার আদমদিঘি থানার সাতিয়ান গ্রামে নীলসাগর এসপ্রেসের সামনে থেকে ৯টি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে ১৫০ জন আহতের বেশি আহতের আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে পড়ে, ফলে বিকট শব্দে চারপাশে ভীতি ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই ঢাকা-উত্তরবঙ্গ রুটে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচল স্থগিত রয়েছে এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, রেলওয়ে ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাইন বা যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। দ্রুত উদ্ধার কার্যক্রম শেষ করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মতামত দিন