• ২০২৬ Jun ২২, সোমবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ১২:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পরিধানের কাপড় খুলে যুবক বিদ্যুৎতের খুঁটিতে। মোটরসাইকেল না পেয়ে যুবকের অভিমান। এলাকায় চাঞ্চল্য।

  • প্রকাশিত ১২:০৬ পূর্বাহ্ন সোমবার, Jun ২২, ২০২৬
পরিধানের কাপড় খুলে যুবক বিদ্যুৎতের খুঁটিতে। মোটরসাইকেল না পেয়ে যুবকের অভিমান। এলাকায় চাঞ্চল্য।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

মোটরসাইকেল না পেয়ে অভিমান, বিদ্যুতের খুঁটিতে যুবক—কালিহাতীতে চাঞ্চল্য।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মোটরসাইকেল কেনার দাবি পূরণ না হওয়ায় এক যুবকের অস্বাভাবিক আচরণ ঘিরে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের ওপর অভিমান করে তিনি প্রকাশ্য দিবালোকে উলঙ্গ অবস্থায় ৩৩ কেভি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনের খুঁটিতে উঠে বসেন, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক দীর্ঘদিন ধরে পরিবারের কাছে একটি মোটরসাইকেল কেনার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু তার সেই দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ ও অভিমানে তিনি হঠাৎ করেই এমন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেন।

ঘটনাটি নজরে আসতেই আশপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর তারা কৌশলে ওই যুবককে নিরাপদে নিচে নামাতে সক্ষম হন।

উদ্ধারের পর তাকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে, পুরো ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অনেকেই এমন ঝুঁকিপূর্ণ আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তরুণদের মানসিক স্বাস্থ্য ও পারিবারিক বোঝাপড়ার গুরুত্ব তুলে ধরেছেন।


সর্বশেষ