• ২০২৬ Jun ২২, সোমবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ০১:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

হেলিকপ্টারে বউ এনে ছেলের বিয়ে স্মরণীয় করলেন বাবা।

  • প্রকাশিত ০১:০৬ পূর্বাহ্ন সোমবার, Jun ২২, ২০২৬
হেলিকপ্টারে বউ এনে ছেলের বিয়ে স্মরণীয় করলেন বাবা।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

হেলিকপ্টারে বউ এনে ছেলের বিয়ে স্মরণীয় করলেন বাবা।

বাসাইল (টাঙ্গাইল), ২৪ মার্চ ২০২৬।

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে ছেলের বিয়েকে স্মরণীয় করে তুলেছেন এক বাবা। দীর্ঘ ২০ বছরের লালিত স্বপ্ন পূরণ করে তিনি হেলিকপ্টারে করে ঘরে আনেন নববধূকে।

মঙ্গলবার উপজেলার ফুলকি ইউনিয়নের জসিহাটি গ্রামে এ অনন্য আয়োজন অনুষ্ঠিত হয়। হেলিকপ্টারে করে বউ আসার খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে ভিড় জমায় উৎসুক মানুষ। পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

স্থানীয়রা জানান, এমন আয়োজন তারা আগে কখনও দেখেননি। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ ভিড় করেন হেলিকপ্টার দেখার জন্য। অনেকেই মোবাইলে সেই মুহূর্ত ধারণ করেন।

আয়োজনের উদ্যোক্তা বাবা জানান, বহুদিন ধরেই ছেলের বিয়েতে ভিন্ন কিছু করার ইচ্ছা ছিল তার। সেই স্বপ্ন থেকেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

এ আয়োজন ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই একে ভালোবাসা, সামর্থ্য ও স্বপ্নপূরণের অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন।


সর্বশেষ