• ২০২৬ মার্চ ২৮, শনিবার, ১৪৩২ চৈত্র ১৩
  • সর্বশেষ আপডেট : ০২:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

টাংগাইলের মধুপুরে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার চেষ্টা, আটক ১।

  • প্রকাশিত ০৩:০৩ পূর্বাহ্ন শনিবার, মার্চ ২৮, ২০২৬
টাংগাইলের মধুপুরে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার চেষ্টা, আটক ১।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

টাংগাইলের মধুপুরে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার চেষ্টা, আটক ১।

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ভুয়া পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে মোঃ মিজানুর রহমান (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে মধুপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত মিজানুর রহমান একটি জমি সংক্রান্ত তদবিরের জন্য রানী দাস নামের এক নারীর পক্ষ হয়ে মধুপুর থানায় আসেন। এসময় তিনি নিজেকে বাংলাদেশ পুলিশের ৩৬তম ব্যাচের সাব-ইন্সপেক্টর (এসআই) এবং পুলিশ হেডকোয়ার্টারের এলআইসি শাখায় কর্মরত বলে পরিচয় দেন।

তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে মধুপুর থানার এসআই মোঃ সেলিম হোসেন বিষয়টি গুরুত্বসহকারে যাচাই করেন এবং তাৎক্ষণিকভাবে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাফর ইকবালকে অবহিত করেন। পরে ওসির উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মিজানুর রহমান তার দেওয়া পুলিশ পরিচয় সম্পূর্ণ মিথ্যা বলে স্বীকার করেন।

পরবর্তীতে তাকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে পুলিশ।

আটককৃত ব্যক্তির পরিচয়:

নাম: মোঃ মিজানুর রহমান (৩০)

পিতা: গোলাম মোস্তফা

গ্রাম: বাগভান্ডার

থানা: ভূরুঙ্গামারী

জেলা: কুড়িগ্রাম

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা রোধে তারা সর্বদা সতর্ক রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ