• ২০২৬ এপ্রিল ০৯, বৃহস্পতিবার, ১৪৩২ চৈত্র ২৫
  • সর্বশেষ আপডেট : ০১:০৪ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মাদকবিরোধী অভিযানে সাজা: ধনবাড়ীতে মোবাইল কোর্ট পরিচালনা।

  • প্রকাশিত ০২:০৪ পূর্বাহ্ন বৃহস্পতিবার, এপ্রিল ০৯, ২০২৬
মাদকবিরোধী অভিযানে সাজা: ধনবাড়ীতে মোবাইল কোর্ট পরিচালনা।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

মাদকবিরোধী অভিযানে সাজা: ধনবাড়ীতে মোবাইল কোর্ট পরিচালনা।

টাংগাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক মাদক সেবনকারী ও ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

আজ ০৮ এপ্রিল ২০২৬ তারিখে ধনবাড়ী পৌরসভার কালিপুর এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে থান্ডু মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে একটি মামলায় ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ (পাঁচশ) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন ধনবাড়ী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথী। এসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মিজ নূরজাহান আক্তার সাথী জানান, ধনবাড়ী উপজেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং সকল ধরনের অসংগতি থেকে মুক্ত করতে উপজেলা প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান একটি চলমান প্রক্রিয়া। সমাজকে নিরাপদ ও সুস্থ রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

তিনি আরও বলেন, আজকের এই অপারেশন সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি অংশ, যেখানে অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। ভবিষ্যতেও মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং স্থানীয় জনগণকে এ বিষয়ে সচেতন ও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।


সর্বশেষ