• ২০২৬ Jun ২১, রবিবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ১১:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বাংলাদেশ স্কাউট দিবসে গোপালপুরে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি।

  • প্রকাশিত ১১:০৬ অপরাহ্ন রবিবার, Jun ২১, ২০২৬
বাংলাদেশ স্কাউট দিবসে গোপালপুরে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

বাংলাদেশ স্কাউট দিবসে গোপালপুরে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি।

টাঙ্গাইল প্রতিনিধি:

নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউট দিবস ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বাংলাদেশ স্কাউটস, গোপালপুর উপজেলার উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়, যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্য, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটের সভাপতি জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুর রহমান জিন্নাহ ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট কমিশনার জোবায়ের হক আমিন, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক আব্দুল হাই, কোষাধ্যক্ষ ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা, উপজেলা স্কাউট লিডার মাহবুবা ইয়াছমিন, প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মোহছেনা খানম এবং সুতি ভি এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা।

বক্তারা বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।


সর্বশেষ