• ২০২৬ Jun ২১, রবিবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ১১:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বগুড়া-৬ উপনির্বাচন: ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশার জয়

  • প্রকাশিত ১১:০৬ অপরাহ্ন রবিবার, Jun ২১, ২০২৬
বগুড়া-৬ উপনির্বাচন: ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশার জয়
File
সাবিক ওমর রাজশাহী অঞ্চল:

বগুড়া-৬ উপনির্বাচন: ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশার জয়


বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ১৫০টি কেন্দ্রের মধ্যে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট।

এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিল ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৯১ হাজার ৬৯৬টি।

ভোটগ্রহণ শেষে জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭—এই দুটি আসনে নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে সেখানে এই উপনির্বাচনের আয়োজন করা হয়।

সর্বশেষ