• ২০২৬ Jun ২১, রবিবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ১০:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

এসএমপির নতুন গণবিজ্ঞপ্তি দেওয়া হল যে নির্দেশনা

  • প্রকাশিত ১০:০৬ অপরাহ্ন রবিবার, Jun ২১, ২০২৬
এসএমপির নতুন গণবিজ্ঞপ্তি দেওয়া হল যে নির্দেশনা
বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ১৫ নং অনলাইন নিউজ পোর্টাল
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি ):

 নতুন গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মহানগর পুলিশ এবার নিবন্ধনহীন অনলাইন নিউজ পোর্টাল সম্পর্কিত।


বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কিছু নিউজ পোর্টাল কর্তৃক যথাযত রেজিস্ট্রেশন ব্যতীত ভুল, অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, মানহানিকর, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও প্রপাগান্ডা ভিত্তিক সংবাদ প্রচার করা হচ্ছে যা জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমুর্তি ক্ষুন্ন করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘এমতাবস্থায় এই গণবিজ্ঞপ্তিজারীর ৪৮ ঘন্টার মধ্যে (০১ মে ২০২৬ সন্ধ্যা ১৮ ঘটিকা) রেজিস্ট্রেশন বিহীন অনলাইন নিউজ পোর্টাল দেশী/বিদেশী ডোমেইন থেকে অপসারণের নির্দেশ প্রদান করা হলো।

এ নির্দেশ অমান্য করলে কি হবে সে প্রসঙ্গে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ‘অন্যথ্যায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এত গেল অনলাইন নিউজ পোর্টাল সম্পর্কিত নির্দেশনা। এর বাইরে সাধারণ পাঠকদের জন্য এসএমপি কমিশনারের অনুরোধ রয়েছে।

এ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘উক্তরূপ নিউজ পোর্টালের প্রকাশিত কোন সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ, শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য সিলেট মহানগরীর সর্বসাধারণকে অনুরোধ করা হলো বিজ্ঞপ্তির শেষে উল্লেখ করা হয়েছে, ‘জনস্বার্থে এ বিজ্ঞপ্তি জারী করা হলো’।

সর্বশেষ