টাঙ্গাইলে বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুর সামাদ সরকারের ইন্তেকাল।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট চিকিৎসক ও ডলফিন ডায়াগনিস্টিক সেন্টারের মালিক ডা. আব্দুর সামাদ সরকার আর নেই। তিনি সাবেক গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বিকাল ৩টায় রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমের প্রথম জানাযা শুক্রবার সকাল ৯টায় ধনবাড়ী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাযা সকাল ১০টায় তার গ্রামের বাড়ি ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ডা. আব্দুর সামাদ সরকারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সকলের কাছে মরহুমের জন্য দোয়া কামনা করা হয়েছে।
মতামত দিন