• ২০২৬ মে ০১, শুক্রবার, ১৪৩৩ বৈশাখ ১৮
  • সর্বশেষ আপডেট : ০৭:০৫ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ময়মনসিংহে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার করা হয়েছে বলে জানিয়েছে নিহতের পরিবার

  • প্রকাশিত ০৭:০৫ অপরাহ্ন শুক্রবার, মে ০১, ২০২৬
ময়মনসিংহে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার করা হয়েছে বলে জানিয়েছে নিহতের পরিবার
সংগৃহীত ছবি
জেলা প্রতিনিধি

বৈশাখী মেলায় বাগবিতণ্ডা, বন্ধুদের হাতে কিশোর সিয়ামের ম*র্মান্তিক মৃ*ত্য।

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এক স্কুল শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১ মে) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পদুরবাড়ি হাই স্কুল মাঠে ওই শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম মো. সিয়াম (১৫)। সে উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। স্থানীয় মানকোন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তাগাছার পদুরবাড়ি হাই স্কুল মাঠে বৈশাখী মেলায় রাত সাড়ে ৭টার দিকে বন্ধুদের সঙ্গে যায় সিয়াম। এ সময় হঠাৎ বন্ধুদের দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সিয়ামকে বাঁশ ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সিয়াম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ভোর ৪টার দিকে সিয়াম মারা যায়।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। হত্যায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।

সর্বশেষ