• ২০২৬ Jun ২১, রবিবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ১০:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জৈন্তাপুরে মহান মে দিবস পালিত

  • প্রকাশিত ১০:০৬ অপরাহ্ন রবিবার, Jun ২১, ২০২৬
জৈন্তাপুরে মহান মে দিবস পালিত
File
জসিম উদ্দিন

জৈন্তাপুরে মহান মে দিবস পালিত


জৈন্তাপুর প্রতিনিধি ঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। এবারের কর্মসূচিতে শ্রমিকদের ন্যায্য অধিকারের পাশাপাশি বন্ধ থাকা পাথর কোয়ারিগুলো পুনরায় চালু করার দাবিটি জোরালোভাবে উঠে আসে। দিবসটি উপলক্ষে সকালে ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন’ জৈন্তাপুর উপজেলা শাখার ব্যানারে একটি র‌্যালি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশন এসে পথ সভার মাধ্যমে শেষ হয়।উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি শামিম আহমদেও সভাপতিত্বে ও সেক্রেটারি সাইদুর রহমান হাসানির সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম কিবরিয়া। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা শাখার সহ সেক্রেটারি নজরুল ইসলাম মারুফ, উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আনোয়ারুল আম্বিয়া প্রমুখ। এছাড়া শ্রমিক দিবস উপলক্ষে সদর রিক্সা শ্রমিক সংঘঠনের সভাপতি নূরুল ইসলাম’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

সর্বশেষ