• ২০২৬ মে ০৩, রবিবার, ১৪৩৩ বৈশাখ ২০
  • সর্বশেষ আপডেট : ০৫:০৫ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট টার্মিনালে সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু

  • প্রকাশিত ০৬:০৫ অপরাহ্ন রবিবার, মে ০৩, ২০২৬
সিলেট টার্মিনালে সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু
File
জসিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা সিলেট।

সিলেট টার্মিনালে সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু

   :দক্ষিণ সুরমায় সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) বেলা সোয়া ১১টার দিকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত রিপন আহমদ (৩০) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর রনকেলি গ্রামের সাবু মিয়ার ছেলে। পেশায় তিনি গাড়ির হেল্পার।

মৃত্যুর বিষয়টি সচিত্র সিলেটকে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান।

এর আগে সোমবার (২৭ এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত টার্মিনাল এলাকায় দফায় দফায় শ্রমিকদের দুই পক্ষে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষের সময় কয়েকটি বাস ও টিকিট কাউন্টার ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও শুরুতে তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় তাদের। পরে বিকেল চারটার দিকে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

জানা গেছে, সিলেট-জগন্নাথপুর রুটের এক শ্রমিক নেতার মৃত্যুর পর গঠিত আহ্বায়ক কমিটি নিয়ে বিরোধ থেকেই এ মারামারি। 

এদিকে, নিহত রিপন আহমদের পরিবারের লোকজন সচিত্র সিলেটকে জানিয়েছেন- ওসমানী হাসপাতালে মরদেহের ময়না তদন্ত চলছে। তারা থানায় মামলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন

সর্বশেষ