• ২০২৬ মে ১১, সোমবার, ১৪৩৩ বৈশাখ ২৮
  • সর্বশেষ আপডেট : ১০:০৫ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ১

  • প্রকাশিত ১০:০৫ অপরাহ্ন সোমবার, মে ১১, ২০২৬
সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ১
File
শহীদুর রহমান জুয়েল সিলেট জেলা প্রতিনিধি

সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ১


সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে প্রায় ৯ লাখ ৩৩ হাজার ৭৬০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় মো. আমিনুর রশিদ জুবের নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি সিলেট জেলার জৈন্তাপুর থানার লামাশ্যামপুর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১০ মে) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে এসআই (নি.) মো. সাজীব হোসেন সঙ্গীয় ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের কেওয়াছড়া ভূমি অফিসের সামনে অভিযান পরিচালনা করেন।

এসময় ঢাকা মেট্রো-ন-১২-৮০০০ নম্বরের একটি পিকআপ তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে-৪,০০৪ পিস CIOP-G Cream, ২,২০০ পিস BETNOVATE-N Cream, ২,৬৮৮ পিস Milk Rice Johnson’s Baby Cream। যার মোট আনুমানিক বাজারমূল্য ৯,৩৩,৭৬০ টাকা।

পুলিশ জানায়, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫B(১)(b)/২৫D ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৩, তারিখ ১১ মে ২০২৬।

এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ