দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রুবেল
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিলেট মহানগরীর সর্বস্তরের বাসিন্দা এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ ও ঈদ শুভেচ্ছা জানিয়েছেন জেলা ছাত্রদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, উদয় সমাজ কল্যান সংস্থা সিলেট সভাপতি ও মহানগর যুবদলের ২য় সহ সাধারণ সম্পাদক সজিবুর রহমান রুবেল।
মঙ্গলবার (২৬ মে) সংবাদমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি সিলেটবাসীসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।
শুভেচ্ছা বার্তায় সজিবুর রহমান রুবেল বলেন, ঈদুল আজহা আমাদের আত্মত্যাগ ও উৎসর্গের এক মহান বার্তা দেয়। নিজের অহমিকা ও প্রিয় জিনিসকে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত সার্থকতা লুকিয়ে রয়েছে। এই পবিত্র উৎসবের সুমহান আদর্শ ও ত্যাগের চেতনা যেন আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হয়।
তিনি আরও বলেন, বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের জীবনে এই ঈদ বয়ে আনুক অনাবিল শান্তি, সুখ ও সমৃদ্ধি। সমাজে ধনী-দরিদ্রের মধ্যকার সকল বৈষম্য ভুলে গিয়ে সবাই যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগ করে নিতে পারেন, তিনি সেই আহ্বান জানান।
মতামত দিন