• ২০২৬ Jun ১৩, শনিবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ৩০
  • সর্বশেষ আপডেট : ০৩:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, দুইজনকে জরিমানা

  • প্রকাশিত ০৪:০৬ অপরাহ্ন শনিবার, Jun ১৩, ২০২৬
ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, দুইজনকে জরিমানা
File
জয়পুরহাট জেলা প্রতিনিধি: রাম বাবু বর্মন

ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, দুইজনকে জরিমানা


জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সড়কের ওপর খড় শুকিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সরদারপাড়া মোড় থেকে মনঝার বাজার হয়ে বিলের ঘাট পর্যন্ত সড়কে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন ক্ষেতলাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রউফ। এ সময় সড়কের ওপর খড় শুকিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ানোর অপরাধে দুই ব্যক্তিকে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

অভিযানকালে সড়কে খড়, ধান কিংবা অন্যান্য কৃষিপণ্য শুকানোর ফলে সম্ভাব্য দুর্ঘটনা ও জনদুর্ভোগ সম্পর্কে স্থানীয়দের সচেতন করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সড়ক ব্যবহার করে কৃষিপণ্য শুকানো থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সড়ক সকলের জন্য উন্মুক্ত। সড়কের ওপর খড় বা অন্যান্য কৃষিপণ্য শুকানোর ফলে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পায় এবং জনসাধারণের চলাচল ব্যাহত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ