• ২০২৬ Jun ১০, বুধবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ২৬
  • সর্বশেষ আপডেট : ১২:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ও আমার বউ নিয়ে গেছে, আমি ওর বউ নিয়ে আসছি। হিসেব মিলে গেছে।

  • প্রকাশিত ০১:০৬ পূর্বাহ্ন বুধবার, Jun ১০, ২০২৬
ও আমার বউ নিয়ে গেছে, আমি ওর বউ নিয়ে আসছি। হিসেব মিলে গেছে।
File
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

টাঙ্গাইল আবারও প্রমাণ করলো—গণিত শুধু বইয়ের বিষয় নয়, বাস্তব জীবনেও এর প্রয়োগ আছে!

মির্জাপুরে ঘটে গেছে এক অভিনব "সমীকরণ সমাধান"। খবর অনুযায়ী, এক ভদ্রলোকের স্ত্রী অন্য একজনের সঙ্গে চলে যাওয়ার পর তিনি দীর্ঘশ্বাস ফেলে বসে থাকেননি। বরং বিষয়টিকে দেখেছেন একেবারে হিসাববিজ্ঞানের দৃষ্টিতে!

ফলাফল? যিনি তার স্ত্রীকে নিয়ে গেছেন, সেই ব্যক্তির স্ত্রীকে নিয়ে তিনিও নতুন গন্তব্যে রওনা দিয়েছেন। অর্থাৎ নিজের ঘরে নিয়ে এসেছেন।

এলাকার চায়ের দোকানে এখন নতুন আলোচনা—এটা কি প্রেমের গল্প, নাকি ব্যালেন্স শিটের অডিট?

কেউ বলছেন,ভাই প্রতিশোধ নেননি, শুধু জীবন থেকে ঘাটতি অংশ পূরণ করেছেন!

আবার কেউ মন্তব্য করেছেন,যেখানে অন্যরা কষ্টে কবিতা লেখে, সেখানে তিনি লিখেছেন সমতা সূত্র!।

এমনকি অনেকে মজা করে প্রস্তাব দিয়েছেন, গণিতে বিশেষ অবদানের জন্য তাকে "জীবন্ত সমীকরণ পুরস্কার" দেওয়া হোক। 

 তবুও নেটিজেনদের ভাষায়:

এটা প্রেমের প্রতিশোধ নয়, এটা সমতা রক্ষার এক ঐতিহাসিক অভিযান।

সর্বশেষ