• ২০২৬ Jul ২০, সোমবার, ১৪৩৩ শ্রাবণ ৪
  • সর্বশেষ আপডেট : ০৫:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বিনা অনুমতিতে শাজাহানপুরে মহিষের মেলা: রাজস্ব হারাচ্ছে সরকার, প্রশাসন নীরব!

  • প্রকাশিত ০৫:০৭ পূর্বাহ্ন সোমবার, Jul ২০, ২০২৬
বিনা অনুমতিতে শাজাহানপুরে মহিষের মেলা: রাজস্ব হারাচ্ছে সরকার, প্রশাসন নীরব!
File
তৌফিক এলাহী বগুড়া প্রতিনি

বিনা অনুমতিতে শাজাহানপুরে মহিষের মেলা: রাজস্ব হারাচ্ছে সরকার, প্রশাসন নীরব!


​বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলার বড় পাথারে সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করেই বিনা অনুমতিতে আয়োজন করা হয়েছে বিশাল 'মহিষের মেলা'। স্থানীয় কিছু প্রভাবশালী মহলের উদ্যোগে এই মেলা চললেও উপজেলা প্রশাসন রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে।

​সাধারণত এ ধরনের ঐতিহ্যবাহী বা আঞ্চলিক মেলাগুলো সরকারি ডাকের (টেন্ডার) মাধ্যমে ইজারা দেওয়া হয়। নিয়মমাফিক ইজারা হলে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। কিন্তু বড় পাথারের এই মেলাটি কোনো প্রকার সরকারি ডাক বা অনুমোদন ছাড়াই চালানো হচ্ছে। ফলে একদিকে যেমন সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে মেলার নামে অবৈধ লেনদেনের সুযোগ তৈরি হচ্ছে।

স্থানীয়দের দাবি, সবকিছু জেনে-শুনে এবং বুঝেও শাজাহানপুর উপজেলা প্রশাসন এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। প্রশাসনের এই নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল ও এলাকাবাসী। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কীভাবে প্রশাসনের নাকের ডগায় এমন মেলা দিনের পর দিন চলছে, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।


​এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, "বড় পাথার এলাকায় একটি মেলা আয়োজনের খবর আমরা পেয়েছি। তবে স্পষ্ট করে বলতে চাই, এই মেলার জন্য প্রশাসন থেকে কোনো প্রকার অনুমতি দেওয়া হয়নি। সম্পূর্ণ নিয়মনীতি বহির্ভূতভাবে এটি চালানো হচ্ছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।"


​জরুরি ভিত্তিতে এই অবৈধ মেলার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সরকারি রাজস্ব নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন নাগরিকেরা।

সর্বশেষ