• ২০২৬ Jul ২৭, সোমবার, ১৪৩৩ শ্রাবণ ১১
  • সর্বশেষ আপডেট : ০১:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা

  • প্রকাশিত ০৪:০৭ পূর্বাহ্ন সোমবার, Jul ২৭, ২০২৬
জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা
File
Ahmad Nahid

জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় জগন্নাথপুর পৌর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক মো. ইসলাম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ১৯ কোটি ৪২ লাখ টাকা। অপরদিকে রাজস্ব খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ১৯ কোটি ৪২ লাখ টাকা। সব মিলিয়ে বাজেটে ১১ লাখ ৮০ হাজার টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।

পৌরসভার সহকারী প্রকৌশলী স্বতীশ গোস্বামীর সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ, পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মো. আব্দুল হাই, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তকবুর মিয়া, সদস্য ফারুক আহমদ, পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, যুবদল নেতা বিলাল আহমদ এবং সাংবাদিক শাহজাহান মিয়া, রিয়াজ রহমান, হিফজুর রহমান জিয়া, হুমায়ুন কবির ফরিদী, ইকবাল হোসাইন ও আল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন পৌরবাসীকে দৃশ্যমান ও টেকসই উন্নয়নের আশ্বাস দেন। তিনি বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, আধুনিক পৌর মার্কেট নির্মাণ, সুনির্দিষ্ট গরুর হাট প্রতিষ্ঠা এবং শহরকে যানজটমুক্ত করার পরিকল্পনার কথা তুলে ধরেন।

এছাড়া টমটম চালকদের প্রশিক্ষণের আওতায় আনা, পাবলিক টয়লেট নির্মাণ, ইকোপার্ক ও অ্যামিউজমেন্ট পার্ক স্থাপনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে সকল নাগরিককে নিয়মিত পৌর কর পরিশোধের আহ্বান জানান প্রশাসক।

অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ