শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে চাচি নিহতের অভিযোগ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের দড়িকালিনগর গ্রামে বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খেত থেকে কচুরিপানা সরানোকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে আ. হাকিমের ছেলে শাহআলীর সঙ্গে তার চাচি মোফাজ্জলের স্ত্রী সামিয়া (৫৫)-এর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহআলী লাঠি দিয়ে আঘাত করলে সামিয়া ঘটনাস্থলেই মারা যান বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর থেকে পলাতক বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
মতামত দিন