• ২০২৬ সেপ্টেম্বর ২৫, শুক্রবার, ১৪৩৩ আশ্বিন ৯
  • সর্বশেষ আপডেট : ০১:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা, সাধারণ জনগণ বললেন দাম বাড়ানোর জন্যই এই নাটক?

  • প্রকাশিত ০২:০৯ পূর্বাহ্ন শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা, সাধারণ জনগণ বললেন দাম বাড়ানোর জন্যই এই নাটক?
Time Bangla news
মোশারফ হোসেন লিটন, বিশেষ প্রতিনিধি, টাইম বাংলা নিউজ ঢাকা

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

দাম বাড়ার আগে এই ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১৫২৮ টাকা ।

গৃহস্থালিতে ব্যবহৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এখন থেকে সিলিন্ডারের জন্য ভোক্তা পর্যায়ে নতুন দাম কার্যকর হবে। দাম বাড়ার আগে এই ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১৫২৮ 

রোববার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে নতুন এই দামের তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগস্ট ২০২৬ মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষণা অনুযায়ী, গৃহস্থালিতে বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে রিটেইলার পয়েন্টে বা ভোক্তাপর্যায়ে মূসকসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫৯৮ টাকা, যা আগে ছিল ১৫২৮ টাকা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন এই দাম আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে।



সর্বশেষ