• ২০২৬ অগাস্ট ০৬, বৃহস্পতিবার, ১৪৩৩ শ্রাবণ ২২
  • সর্বশেষ আপডেট : ০৮:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দিনাজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ কর্মসূচি

  • প্রকাশিত ০৮:০৮ পূর্বাহ্ন বৃহস্পতিবার, অগাস্ট ০৬, ২০২৬
দিনাজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ কর্মসূচি
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের ইনস্টিটিউট মাঠে আয়োজিত এ কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

জেলা জামায়াতের আমীর মাওলানা সিরাজুস সালেহীনের সভাপতিত্বে এবং শহর জামায়াতের সেক্রেটারি কামরুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক আমীর আফতাব উদ্দীন মোল্লা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকার বিলম্ব করছে, যা জনআকাঙ্ক্ষার পরিপন্থী। তারা দাবি করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী এসব সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা প্রয়োজন। একই সঙ্গে তারা মন্তব্য করেন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো শাসনব্যবস্থা দীর্ঘদিন টিকে থাকতে পারে না।

সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ, অ্যাডভোকেট মাইনুল আলম, সৈয়দ ইমরুল কায়েস রুপম, মাওলানা মুজিবুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। সমাবেশ শেষে ইনস্টিটিউট মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউট মাঠে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

সর্বশেষ