• ২০২৬ সেপ্টেম্বর ২২, মঙ্গলবার, ১৪৩৩ আশ্বিন ৭
  • সর্বশেষ আপডেট : ০৯:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হিলিতে উদযাপিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

  • প্রকাশিত ০৯:০৯ অপরাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হিলিতে উদযাপিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
টাইম বাংলা নিউজ
রুহুল আমিন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য ও এর শিক্ষা নিয়ে বক্তব্য দেন। তারা বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্য, অন্যায় ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার মেহেদি ইমাম, হিলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের পাশাপাশি সংশ্লিষ্ট হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। এ সময় উপস্থিত শিক্ষার্থী ও তরুণরা একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে জুলাইয়ের চেতনা নতুন প্রজন্মের মধ্যে আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

সর্বশেষ